মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>> মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপন করেছে।সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২বঙ্গাব্দ বিকেলে টিম ওয়াহেদপুর সাহেব বাড়ির উদ্যানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানে সংগঠনের কমিটি, উপ-কমিটি ও বিভিন্ন এলাকার সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজনের মধ্যে ছিল—বর্ণাঢ্য রেলি,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন।প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহিদ এবং বিশেষ অতিথি দেবিদ্বার উপজেলা সুজনের সভাপতি ও আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম , জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ নাজমুল হাসান নাহিদসহ আরও অনেকে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “মানবিক কাজে তরুণদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আগামী দিনে টিম ওয়াহেদপু সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”সংগঠনের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব ইফতেখার আহমেদ বলেন, “আমরা এক বছরের পথচলায় ছোট ছোট মানবিক উদ্যোগ গ্রহণ করেছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও বৃহৎ আকারে সমাজসেবামূলক কার্যক্রম হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে।তিনি আরো বলেন, টিম ওয়াহেদপুর সংগঠনটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। গত এক বছরের সাফল্য সম্ভব হয়েছে সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের শ্রম,সময় এবং পরামর্শের কারণে। এটি সবার সংগঠন, ভবিষ্যতেও সমাজসেবায় কাজ করে যাবে।অনুষ্ঠানে অ্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া , সমাজ সেবক কাজী মোঃ নুরুল ইসলাম মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা সহ সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।