কলমে: প্রিয়াংকা নিয়োগী সনি,
দেশ:ভারত,
তারিখ:26.02.2026
_____________________
মধ্যরাতে পূর্নিমা আর চাঁদ,
মিষ্টি অন্ধকার মন মধুময়,
কল্পনায় থাকা উঠোন,
সিক্ত উপলব্ধি বাস্তব ।
চাঁদের প্রজাপতি এলো,
জোনাকি ঠিক যেন,
শান্ত ফুরফুরে মনরম,
ঘুঙুরের ছমছম।
উড়ে যায় মন বয়ে যায় বন,
আকাশে ভাসে সৃজন আগুন,
অনুভব দারুন স্বর্গ সুখ,
মন মিষ্টত্ব হৃদয় শরবত।
____________