কলমে: প্রিয়াংকা নিয়োগী সনি, ♥️
দেশ:ভারত
তারিখ:22.02.2026
____________________
সন্ধান চাই সন্ধান চাই,
যে স্মৃতিগুলো গেছে মুছে,
চারুলতার ছায়ার দেশে,
ছদ্মবেশী পর্দার আড়ালে।
যে বিষয়গুলো থেকেছে,
চাবি দিয়ে মনের আলমারিতে,
কোথায় যে চলে গেল না বলে,
এখন তা খুঁজছি ভাবনার গোদরেজে।
ফর্দ চাই তালিকা করা ছিলো যা শোকেসে,
একের পর এক চলা ছিলো গুছিয়ে,
কখন তালিকা গেলো মুছে ,
উধাও হয় গোছানো গুচ্ছ না বলে,
অনেক কিছুই নিরুদ্দেশে,
যেখানে স্বপ্ন রাজত্ব বিভোরে ,
চঞ্চল বায়ু খেলা করত হৃদয় বাগানে,
প্রাণ বায়ু ইচ্ছেমতো থাকতো মেতে,
সেই অনেক কিছুই আজ লুকোচুরিতে।
যতসব এলোমেলো সময়ের স্রোতে ,
পারো বলতে,
সেগুলো পাবো কোথায় গেলে!
_____________