খাগড়াছড়ি পানছড়ি প্রতিনিধিঃমোঃ নূর হোসাইন বাবু >>> বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে খাগড়াছড়ির পানছড়িতে আওয়ামী লীগের নির্যাতনের শিকার তৃণমূল নেতার হাতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবুল বশরের বাসভবনে গিয়ে এই উপহার সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব শাহেদুল হোসেন সুমন।দলীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আবুল বশর। ঈদ উপলক্ষে দলের দুর্দিনের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মূল্যায়ন করতে জনাব তারেক রহমানের এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই উপহার দেওয়া হয়।উপহার হস্তান্তরকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন বলেন, “তারেক রহমান দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা নির্যাতিত নেতাকর্মীদের সাহস ও প্রেরণা। তিনি সবসময় তৃণমূলের খোঁজখবর রাখছেন। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, বিএনপি তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে আবুল বশর দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।