নিউজ ডেক্স >>> মৌলভীবাজারের জুড়ী উপজেলার নাইট চৌমুহনী এলাকায় সানাবিল লাইব্রেরি এন্ড এডুকেশন সেন্টার-এ ‘ইফতার ও জুলাই প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ই মার্চ বিকেল ৪টায় এই অনুষ্ঠানের আয়োজন করে বই পড়া কর্মসূচি, জুড়ী উপজেলা।সভায় বক্তব্য রাখেন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সাইফুল ইসলাম বক্তব্যে বলেছেন,“যদি একটু খেয়াল করি—প্রথম শ্রেণিতে অনেক ছেলে-মেয়ে ভর্তি হয়। কিন্তু পঞ্চম শ্রেণিতে কি সবাই থাকবে? থাকে না, অনেকেই পড়াশোনা ছেড়ে দিতে হয়। অষ্টম শ্রেণিতে আরও কমে, দশম শ্রেণিতে আরও কমে। ইন্টারমিডিয়েট, অনার্স ও মাস্টার্সে যেতে যেতে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমেই কমে যায়।”সাইফুল আরও বলেন,“পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়া অনেক ছেলে-মেয়ে পরে কৃষিকাজ, দিনমজুরি বা বাসাবাড়ির কাজ করে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়া কেউ ঠেলাগাড়ি চালায়, কেউ রিক্সা চালায়। মেট্রিক পাস করা কেউ পুলিশের চাকরি করে। ইন্টারমিডিয়েট পাস করা কেউ কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে। আর যারা অনার্স–মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে পারে, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস কর্মকর্তা হওয়ার সুযোগ পায়।”সাইফুল ইসলাম আরও বলেন,“আমাদের গ্রামে অনেক মেধাবী ছেলে-মেয়ে আছে। কিন্তু টাকার অভাব, পারিবারিক সমস্যা বা বাবা-মা মারা গেলে অনেকেই পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়। সংসারের দায়িত্ব এলে তারাও আর পড়াশোনা চালিয়ে যেতে পারে না।”সাইফুল বলেন,“আমরা চাই এমন একটি সমাজ, যেখানে কেউ অভাবে থাকবে না, সবাই সমান সুযোগ পাবে। গ্রামের প্রতিটি ছেলে-মেয়েও যেন অনার্স–মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে পারে। এজন্য আমাদের সবাইকে মিলে সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে।”সভায় আরও উল্লেখ করা হয়, দেশের অনেক শিক্ষার্থী অর্থনৈতিক সংকট ও পারিবারিক কারণে শিক্ষাজীবনের মাঝপথে ঝরে পড়ে। ফলে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়।আলোচনা সভায় অংশগ্রহণ করেন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এ সময় উপস্থিত ছিলেন , তানজিনা বেগম মদন মোহন কলেজ সিলেট,সাহল আব্দুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,ইয়াসিন আলী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা,আতিক আহমেদ তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ,অনামিকা জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,অর্ক – জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,মারিয়া আক্তার – জাহাঙ্গীরাই দাখিল মাদ্রাসা, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরও অনেক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।