নিউজ ডেক্স >>> নোয়াখালীর হাতিয়ায় চাঞ্চল্যকর তাজনাহার বেগম (৩৫) হত্যা মামলার প্রধান আসামি ঘাতক স্বামী মোঃ মিলন (৪০) ও তার সহযোগী দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজুকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। গত ১৫ মার্চ বিকেলে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ছোটপুল ও বড়পুল এলাকায় র্যাব-৭ এবং র্যাব-১১ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।র্যাব জানায়, গত ১২ মার্চ হাতিয়ার আলআমিন গ্রামে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রী তাজনাহারকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে স্বামী মিলন ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতের ভাই ৫ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৪) দায়ের করেন।ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।