আব্দুল্লাহ আল মারুফ।। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর ৫ জন হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি আরসা সন্ত্রাসী বীর হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৫।
গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ মার্চ ২০২৬, দুপুর ১৫:৩০ ঘটিকায় র্যাব-১৫-এর একটি চৌকস দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০৮ ইস্ট (ব্লক-বি/৩২) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত ক্যাম্পের মৃত ফকির আহম্মদের পুত্র বীর হোসেন (৩৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বীর হোসেন আরসা (ARSA) সংগঠনের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে উখিয়া থানায় ২০২৩ সালে দায়েরকৃত আলোচিত ৫ জন হত্যা মামলাসহ মোট ০২টি হত্যা মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।