আব্দুল্লাহ আল মারুফ >>> সকলের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকলে সাতকানিয়া–লোহাগাড়া অচিরেই উন্নয়নের রোল মডেলে পরিণত হবে ইনশাআল্লাহ। অবহেলা কাটিয়ে সাতকানিয়া–লোহাগাড়াকে উন্নয়নের রোল মডেল বানাতে চাই।চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পার হলেও উন্নয়নের দিক থেকে সাতকানিয়া–লোহাগাড়া এখনো অবহেলিত রয়ে গেছে। এখন সময় এসেছে সবাই হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়ন কাজে সম্পৃক্ত হওয়ার। সকলের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকলে সাতকানিয়া–লোহাগাড়া অচিরেই উন্নয়নের রোল মডেলে পরিণত হবে—ইনশাআল্লাহ।গতকাল ২৫ ফেব্রুয়ারী(বুধবার) দুপুরে সাতকানিয়া উপজেলার চলমান একাধিক সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সাতকানিয়া জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, যুব বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী, সাতকানিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক শহীদুল ইসলাম বাবর, ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্য পলাশ সেন, আমিলাইশ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোজাম্মেল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলাম, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হোসাইন আল হিসাম মোহাম্মদ জাবেদ, ছদাহা ইউনিয়নের ইউপি সদস্য মো. আইয়ুব, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. জাকারিয়া, নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নুরুল কবির, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সাদেক হোসেন, নলুয়া পেশাজীবী ইউনিটের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাতকানিয়া যুব ঐক্য কাফেলার সভাপতি আনিসুর রহমান পারভেজ ও সহ-মানব কল্যাণ সম্পাদক রবিউল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।উল্লেখ্য, সড়ক উন্নয়ন কাজের মান ও অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।