কাজী আব্দুল্লা আল কাফী
একটি বছর পরে ঘুরে ফিরে
এলো মাহে রমজান,
রেখে রোজা সালাত কায়েম
আদায়ে আগুয়ান।
ছোটবড় সবাই খোদার তরে
রাখছে দেখো রোজা
আল্লাহর ইবাদতে সদায় মগ্ন
কমবে পাপের বোঝা।
আল্লাহকে করতে খুশি নিত্য
করছে না দেখ আহার
চলাফেরায় নামাজ কায়েমে
করছে ভালো ব্যবহার।
আল্লাহর কাছে বাড়িয়ে দেয়
ছোট্ট যে দু’খানা হাত
রোজা রেখে সালাত শেষে
সবে করে মোনাজাত,
এই রমজানে যে হতে পারে
কারো জীবনের শেষ,
আল্লাহ রহমতে সব রোজা
দেয় যেন সবাই বেশ।
আল্লাহর কাছে মনের আশা
মোনাজাতে চাওয়া,
ইবাদত করে আল্লাহর কাছে
যে ভালোবাসা পাওয়া।