কলমে ঃ-নাজিম উদ্দিন
তাংঃ-২০/০২/২০২১ খ্রিঃ।
**********************
#ভাষা#
রাষ্ট্র ভাষা উর্দু হবে
আদেশ করল জারি।
ফাগুন মাসে আগুন জ্বললো
বাংলার বাড়ি বাড়ি।
সেই সালটা বাহান্ন ছিল
মাসটা ছিল ফাগুন।
সব বাঙালির বুকে জ্বললো
ফাগুন মাসের আগুন।
শুরু হল আন্দোলন
মাতৃভাষার তরে।
আন্দোলনে চলল গুলি
কেউ ছিল না ঘরে।
আন্দোলন থামিয়ে দিতে
চালায় নির্যাতন।
উর্দুভাষী মারলো মানুষ
পাখির মতন।
অবশেষে জয় হলো
বাংলা ভাষারই।
তাইতো আমরা স্বরণ করি
একুশে ফেব্রুয়ারি।
সালাম করি রফিক জব্বার
সব শহীদদের।
স্বর্গ যেন নসিব হয়
দোয়া তোমাদের।
**************************