কলমে: প্রিয়াংকা নিয়োগী সনি ♥
দেশ:ভারত
তারিখ:20.02.2026
______________________
এলোরে রমযান এলো পবিত্র মুহুর্ত,
পবিত্র সময়ে চুবে উঠে পবিত্র মন্ত্র,
ঐ লোকটা বড়ো খুশি,খুশি হাওয়ার জন্য,
দিচ্ছে প্রজাপতির উড়াল,নাচছে মন,
জীবন জ্যোৎস্নায় ভর করে মুক্তাঙ্গন,
ইফতেহারের নিয়ম করে খুশি হৃদয় দর্পণ,
রাতের চাঁদ দেয় আলো ঢেলে,হয় সোনালী বাগান,
যতোটুকু পারো করো সংরক্ষণ।
রমযান পবিত্র সোনালী উঠোন,
ক্ষমা চেয়ে নিজেকে শুধরানোর স্লোগান,
ফাগুনের বসন্তের বাগান,
পবিত্র গাছ জন্মাক মনে,ফুটুক পবিত্র ফুল,
আলিঙ্গনে থেকে সমতার,
পবিত্র রমজানে পবিত্র সাম্যের গান।
ছোটোরা খুশির মেজাজে ভাসছে,
বড়োদের গোছাগুছি চলছে,
আনন্দের প্লাবনে সকলে হাসি মুখে,
রেখে যায় স্মৃতি বালিশ কোনে,
আত্মীয়তা মনে প্রাণে,
এগিয়ে চলা পবিত্র রমজান মনে নিয়ে।
___________