সাদেকুল ইসলাম
বাংলাদেশে বিরাজ করে
বছরে ছয়টি ঋতু
সবথেকে বেশি প্রকোপ
শীতকাল কিন্তু।
পৌস-মাঘ মিলে আসে
শীতকাল এই ধরায়
এমন প্রকোপ নিয়ে আসে
লেপ-কম্বল কএ সরায়!
চারিদিক থাকে কুয়াশায় ঢাকা
সূর্বের আলো নাই
ভোর হতেই চাদর গায়ে
নানান পিঠি খাই।
খেজুর রস আর ভাপা পিঠার
কোনো হয়না তুলনা
মায়ের কাছে খাবার নিয়ে
ধরি যত বায়না।
গ্রামে গ্রামে বসে তখন
আগুন পোহানোর আসর
সবার মাঝে খুজে পাই
রং-বেরঙের চাদর।
গরীব, অসহায়,পথশিশুদের
শীতে হয় নানান কষ্ট
শীত বস্ত্রের অভাবে অনেকের
জীবন হয়ে যায় নষ্ট।
সমাজে যারা বিত্তবানরা
সাথেই রাখে চাদর
চাইলেই তারা করতে পারে
শীতার্তদের একটু আদর।