কলমে:- নাজিম উদ্দিন।
***********************
প্রেম ঘন্টা বেজে গেল
আমার জীবনে,
গুটি গুটি পায়ে এলো
যৌবন আগমনে।
প্রেম করে সুখী হবো
ছিল ধারণা,
বিয়ে করে আনন্দে রব
ছিল কল্পনা।
প্রেমের ওজন এত বেশি
আগে বুঝিনি,
প্রেম হলো গলার ফাঁস
তাও জানি নি।
ছেড়ে দে মা কেঁদে বাঁচি
প্রেম করবো না আর,
প্রেম, সংসার গাধার কাজ
ইচ্ছে যার যার।
———————————*—