আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে, চাটখিল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুল-এর বার্ষিক প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাটখিল পৌর শহরের মাদানী টাওয়ারে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ।মাওলানা আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম, আল ফারুক ইসলামি একাডেমির পরিচালক আব্দুল্লাহ আল নোমান, চাটখিল হাউজিংয়ের পরিচালক মনির হোসেন ভূইয়া, জাহিদুল্লাহ ভূইয়া, আবুল কাসেম, আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো বিভিন্ন চরিত্র, পেশা ও বস্তুর বেশভূষা ধারণ করে সৃজনশীলতা ও অভিনয় প্রদর্শন করে। তাদের এই মনোমুগ্ধকর পরিবেশনার জন্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় অতিথিরা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করেন।