মীর জাহেদ (রাঙ্গুনিয়া) প্রতিনিধি >>> রাঙ্গুনিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর ঘাটচেক সিকদারপাড়া এলাকায় চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে রোকেয়া বেগমের একটি কাঁচা বসতঘর, একটি গোয়ালঘর ও একটি খড়ের গাদা পুড়ে যায় এবং তার একটি গরু আহত হয়।
ধারণা করা হচ্ছে, চুলার আগু*ন থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আনুমানিক ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় ৪ লাখ টাকার বেশি মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে

