আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্যপরিষদ কতৃক ঘোষিত কর্মসূচি হিসেবে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজট বাস্তবায়নের দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে অবস্থান ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহনে দাফনের কাফন ও প্রতীকী ভিক্ষার প্লেট নিয়ে উপজেলা পরিষদের ফটক ও চত্বরে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। এসময় বিক্ষোভে অংশগ্রহনকারী কর্মকর্তা-কর্মচারীরা স্লোগান তুলে ধরে বলেন, পে-স্কেল নিয়ে টালবাহানা চলবে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি পে- স্কেল, পে-স্কেল। ভাত দে, কাপড় দে, নইলে মুখে বিষ দে। আগে হবে পে স্কেল,পরে হবে নির্বাচন। আমাদের সামান্যতম দাবি মানতে হবে,মানতে হবে।পরিশেষে তারা ৯ম পে–স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশ করার দাবি জানান।

