আব্দুল্লাহ আল মারুফ।।চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন করেছে সাতকানিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কবরস্থান বাস্তবায়ন ও এলাকার সচেতন নাগরিক কমিটি।আজ ২২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘাঁটিয়াপাড়া কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি একতরফা সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্টদের হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী কবরস্থানটির সুরক্ষা ও উন্নয়নের দাবি জানিয়ে আসলেও তা উপেক্ষিত হচ্ছে। প্রশাসনের এমন আচরণ স্থানীয় জনগণের ধর্মীয় ও সামাজিক অধিকারের পরিপন্থী বলে তারা দাবি করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. এজহার মিয়া, মসজিদের খতিব এরফানুল হক, জোবাইদুল ইসলাম বাবর, কামরুল হাসান এমরান, ইকবাল হোসেন, মোসলেম উদ্দিন, আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।বক্তারা দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।