মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর, রংপুর।
কিছু কথা মনে মনে
চলি পথে পিছু হটে
স্বার্থপর হই পক্ষে বললে
প্রতিবাদী হলে হই অপরাধী।
আমরা মানুষ সবেই বুঝি
অন্যের কথায় কথা বলি
আমাদের নেই কোন গতি
যেমনে চালায় তেমনে চলি।
এভাবে চলছে রাষ্ট্র নীতি
আইনের শাসনে আছে ভীতি
যারাই রাজা তারাই প্রজা
এভাবে হচ্ছে তাদের সাজা।
মাঝখানে সুবিধা নিলো লুটেরা
আইনের বেড়াজালে বন্দী তালা
মানুষ মুক্তি কবে যায় না বলা
এভাবেই চলছে রাষ্ট্রের যন্ত্রটা।
যে যাই যা বলে বলুক
সবকিছু নিয়ম মেনে চলুক
মানবের মাঝে মনুষ্যত্ব নেই
মানবতা আজ ঢুকরে কাদেঁ।
মানুষের সঙ্গে মানুষের বিভেদ
জাগ্রত হয় না আমাদের বিবেক
অধিকার প্রতিষ্ঠায় ঐক্য গড়ি
জীবনে ফিরবে সাফল্যের গতি।