পরবর্তীতে সাতকানিয়া উপজেলায় সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও ১৫-এর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, চট্টগ্রাম; মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম;
গোলাম মাঈনউদ্দিন হাসান, উপ পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম; সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম; লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী, অধিনায়ক, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলা প্রশাসক বলেন, “এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে আমাদের এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে কিছু ফিরিয়ে দেওয়ার। যেসকল ভাইবোনদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি—তাদের আদর্শকে পাথেয় করে এখন সময় রাষ্ট্রের প্রতি ও জনগণের প্রতি আমাদের প্রতিদান দেওয়ার।”
তিনি আরও বলেন, “আমাদের সত্যের পক্ষে থাকতে হবে, নিরপেক্ষতার পথে থাকতে হবে। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা যেন উৎসবমুখর পরিবেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিতে পারি—সেটাই আমাদের লক্ষ্য।মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক সরাসরি মাঠপর্যায়ে গিয়ে গণভোটের প্রচারণায় অংশ নেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং গ্রামপুলিশ, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দোকানে দোকানে প্রচারণা চালান; যা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং গণভোট সম্পর্কে আগ্রহ সৃষ্টি করেছে। এই উদ্যোগের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে বলে মনে করছে স্থানীয় জনগণ।