মোঃ ফিরোজ আহমেদ।মোড়েলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি >>> বাগেরহাটের মোড়েলগঞ্জে জিলবুলিয়া দরবার শরীফ ও হাবিবুল্লাহ আবাদ ইসলামিয়া সিদ্দিকিয়া নেছারিয়া ছালেহিয়া আলিয়া কামিল (এম এ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীর কামেল সময়ের শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক শরীয়ত তরিকতের নিরলস প্রচারক সুন্নতে মুহাম্মদির (সাঃ) মুজাচছাম নমুনা মুসলিম মিল্লাত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মোঃ আব্দুর রহমান খানের নামাজের জানাজা মঙ্গলবার ছয় জানুয়ারি সকাল ১১ টায় মরহুমের নিজ বাড়িতে প্রতিষ্ঠিত দরবার শরীফে অনুষ্ঠিত হয়।তার জানাযার নামাজে সকল দল-মত নির্বিশেষে অংশগ্রহণ করেন। বাগেরহাট – ৪ (মোড়েলগঞ্জ শরণখোলা ) আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম সহ জামাতে ইসলামীর সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।অপরদিকে জানাযায় নামাজে অংশগ্রহণ করেন বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী বিশিষ্ট ব্যবসায়ী দানবীর সোমনাথ দে, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল হক বাবুল, সাবেক পৌর বিএনপি’র সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপি’র সভাপতি ফরিদুল হক সিকদার, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, আহবায়ক পৌর যুবদল মোঃ মিজানুর রহমান পলাশ, জাতীয়তাবাদী নব্বই ফোরাম পৌর সাধারণ সম্পাদক মোঃ এজাজুল জুয়েল, সাবেক সহ-সভাপতি উপজেলা ছাত্রদল মোঃ মাসুম হোসেন কচি, সভাপতি পৌর একতা বন্ধু ফোরাম মোঃ শাহিন শেখ, আহবায়ক পৌর ছাত্রদল মোঃ সজল বেপারী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জানাজার নামাজে অংশগ্রহণ করেন।জিলবুনিয়া হুজুরের জানাজার নামাজে লাখো মানুষ দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে গাড়িতে চড়ে অংশগ্রহণ করেন। মোনাজাতের সময় ভক্তদের চোখের পানিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এবং পরিবেশ ভারি হয়ে ওঠে।