নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি >>> পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানার ইউনিয়নে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আটঘর কুড়িয়ানার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন নান্টু, নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব শেখ মোহাম্মদ এনামুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মিঠু, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মো. অলিউল ইসলাম, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: বাসেদসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন সংগ্রাম, ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে সংগ্রাম করে গেছেন। দেশ ও জাতির প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা চিরস্মরণীয় হয়ে থাকবে।দোয়া মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে নেতাকর্মীদের মাঝে গভীর শোক ও শ্রদ্ধার আবহ লক্ষ্য করা যায়।