রকিবুল হাসান গোলজার
কট খাওয়ার জট খুলতে চাই না ভুগতে আর যাতনা,
যার ভাবনা সে-ই ভাবছে যখন আমার কিসের ভাবনা।।
পিতা মাতা গুরুজনা চান সন্তানের মঙ্গল,
গড়ে দিতে চান যে সদা ওদের নিজের সম্বল,
বিষয়টি না ভাবি ভোগায় ভোগে সেও যন্ত্রণা।।
লোকে বলে যে যার গোড়ে যাবে একাই একদিন,
দুনিয়ার ধন দুনিয়ায় রবে যাবে কর্মের ফল ঋণ।
আমরা সবাই আপন কাজ আর কর্মে পাই সুখ দুখ,
সে দুখ সুখের পথটি দেখান ভুগছেন যেই দুঃখ সুখ,
কর্ণপাতহীন তাদের কথন ওদের সুখ মেলে না।।