কলমেঃ সাদেকুল ইসলাম।।
বিদ্রোহী তুমি, বিপ্লবী তুমি
তুমি আপামর জনতার,
ইনকিলাব বলে জয়ের ধ্বনিতে
করেছ সব চুরমার।
তোমার বজ্রকণ্ঠ জ্বালাময়ী প্রতিবাদে
বাংলাদেশ জাগ্রত
ভিনদেশীদের আধিপত্যবাদের বিরুদ্ধে
আন্দোলন অবিরত।
তোমার ভয়ে ভীত হয়েছে
নরপিশাচের দল,
কাপুরুষের মতো লুকিয়ে তারা
চালিয়েছে বন্দুকের নল।
আধিপত্যবাদের কবর রচিতে
জীবন হারালে তুমি,
ধন্য আজি তোমায় পেয়ে
আমাদের এই মাতৃভূমি।
বিশ্ব আজি চিনলো তোমায়
ওহে হাদী ভাই
তোমার মতো ত্যাগি নেতা
দ্বিতীয়টা আর নাই।

