মোঃ ফারুক হোসেন লালমনিরহাট প্রতিনিধি (আদিতমারী) >>> কালীগঞ্জে উত্তরন কলেজে ছাত্রলীগের সভাপতি, ক্যাসিনো ডিলার এবং বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী হত্যার ৪৬ নং আসামী মামুনুর রশীদ লিয়ন,ও তার সহযোগীবৃন্দ,আসছে ১৭ ই নভেম্বর ২০২৫ পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিনে কালীগঞ্জে ব্যাপক নাশকতা করার পরিকল্পনা করছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।প্রসঙ্গত,কালীগঞ্জ উপজেলায় ব্যাপকহারে অনলাইন ক্যাসিনো জুয়ারি থাকায় সাংবাদিক আল ইমরান সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে সচেতনতা তৈরী করে পোষ্ট দেয়,এই পোস্ট দেখে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়,এবং ১৭ তারিখ দেখে নিবে বলে হুমকি দেয় এবার দেখে নিবো মর্মে হুমকি দেয়, শুধু তাইনা তিনি বলেন আমার কিসের অভাব আমি এখন কোটি কোটি টাকার মালিক,তোর মতো সাংবাদিক কে টাকা দিয়ে কেনা জাবে,১৭ তারিখ শেখ হাসিনা আবার এ দেশে ঢুকবে।উল্লেখ্য সে ও তার বাবা এক সময় রাজমিস্ত্রীর কাজ করতো আজ থেকে ৩ বছর আগে কিন্তুু ছাত্রলীগ করার কারনে সে অনলাইন ক্যাসিনো ব্যবসা শুরু করে এবং খুব দ্রুত আঙুল ফুলে কলাগাছ হয়,২০২৪ সালে যখন ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে তখন তিনি নিরীহ ছাত্র-জনতার উপর অত্যাচার চালায়,হত্যায় অংশগ্রহন করে।সমাজের সচেতন মহল মনে করে ২০২৪ সালের পর বৈষম্যহীন,মাদকবিহীন এবং ক্যাসিনোবিরোধী কালীগঞ্জ উপজেলা চেয়েছি,কিন্তুু অত্যন্ত পরিতাপের বিষয় তারা এখোনো ছাত্রলীগের হুমকি দেয়,টাকার হুমকি দেয়,প্রাণনাশের হুমকি দেয়,এটা মেনে নেয়া যায়না।