মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি ” এই স্লোগান কে প্রাধান্য দিয়ে ফরিদপুরের নগরকান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৫ অক্টোবর রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি নগরকান্দা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহিদুল ইসলাম, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার,উপজেলা, উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনক আরা,শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।বিশ্ব শিক্ষক দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, গুণী শিক্ষকদের সম্মামনা ক্রেস্ট প্রদান করেন।