জিয়া (নরসিংদী) শিবপুর প্রতিনিধি >>> শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শিবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন ও নরসিংদীর পুলিশ সুপার মো: মেনহাজুল আলম। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম,পুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ। বুধবার (১ অক্টোবর) রাতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।