জিয়া( নরসিংদী) শিবপুর প্রতিনিধি >>> আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার পূজা মন্ডপে সরকারী অনুদানের জি.আর. চাল বিতরণ করা হয়েছে।বুধবার (২৪শে সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে চাল বরাদ্দের ডিও তুলে দেন। এসময় উপজেলার ৭২টি পূজা মন্ডপে ৩৬মেট্র্রিক টন চাল দেওয়া হয়।উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার,ওসি আফজাল হোসাইন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব শেখ মানিক,শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী,শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মণ, সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, অজয় গোস্বামী, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজন রায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তাগণ ও সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।