আলমগীর আল আরাফ,রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> রাজবাড়ীর গোয়ালন্দে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিয়মিত রক্তের ফেরিওয়ালা মো. আরাফাত মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপঁচা গ্রামের কালাম মোল্লার ছেলে।সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্য ও নিয়মিত রক্তদাতা ছিলেন।