মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) আর সেই সাথে মিল রেখে মদিনার জামাতের উদ্যোগে ও কামাল্লা দরবার শরীফে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে তিন দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমীর আলহাজ্ব হজরত মাওলানা হাবিবুর রহমান খন্দকার (রহঃ) এর প্রতিষ্ঠিত ও তাহার অনুসরণে মাহফিলে সভাপতিত্ব করেন আমিরে শরিয়ত শাহশুফী হজরত মাওলানা সাইফুর রহমান পীর সাহেব। মাহফিলে আলোচনা পেশ করেন দরবারের প্রধান খলিফা মাওলানা বদিউল আলম সরকার, হজরত মাওলানা মহসিন কবির ইউসুফী পীর সাহেব কদমতলী মদিনার জামাত শাহী দরবার শরীর বাঈরা, কুমিল্লা, সাবেক ভিসি ডাঃ আহ্সানুল্লাহ্ মাওলানা রুহুল আমীন পীর সাহেব, মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ্, মাওলানা মাহমুদুল হাসান জসীম মাওলানা হাবিবুল্লাহ সরকার সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম, খোলাফা ও মোবাল্লেগগণ এবং বাংলাদেশ নুরে মদিনা ছাত্র কাফেলার সদস্যরা ও তালিম আলোচনা পেশ করেন।মাহফিলের দ্বিতীয় দিনে বিশাল জর্শনে জুলুস এবং গতকাল সকাল আটটায় সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে হাজারো মানুষের কান্না আর চোখের পানির মধ্য মধ্যদিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।পুরো আয়োজনটি তত্ত্বাবধান করছেন মদিনার জামাতের মহাসচিব পীরজাদা আলহাজ্ব মাওলানা হেদায়েতুল্লাহ্ খন্দকার,