আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে উপজেলা বিএনপি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একে,এম তাজুল ইসলাম ডালিমের সঞ্চালনায় কেন্দ্রীয় স্টেডিয়াম চত্বরে আয়োজিত সমাবেশ বক্তব্য দেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে,এম তাজুল ইসলাম ডালিম প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন। সমাবেশ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলা গড়ার সাথে সাথে নয়টি ইউনিয়নের পাড়া- মহল্লা ও ওয়ার্ড থেকে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতুস্ফূর্তভাবে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হলে মিছিলের নগরীতে পরিণত হয়। এসময় শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ,তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, কে বলেরে জিয়া নাই জিয়া ছাড়া বাংলা নাই, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে, জিয়া তুমি আছ মিশে সোনালী ধানের শীষে এমন স্লোগানের স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। জনসমুদ্রের শোভাযাত্রায় আলাদা আলাদা ব্যানারে নেতৃত্ব দেন,উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু,সাধারণ সম্পাদক আব্দুস সালাম,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ,সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোর্শেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু,সদস্য সচিব দেবাশীষ সরকার দেবা, মহিলা দলের সভাপতি নাজমা বেগম,সাধারণ সম্পাদক আফরোজা তারেক সাথী, তাঁতি দলের সভাপতি ওহেদুল ইসলাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবাইদ ইবনে রুবেল,সদস্য সচিব সোহেল রানা প্রাঃ রাসেল।