এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।বুধবার দুপুরের পর থেকে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও প্রত্যেকটি ইউনিয়ন থেকে উপজেলা চত্বরে একত্রিত হন। পরে বিকেল ৪ টার দিকে উপজেলা চত্বর থেকে বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা বিএনপির সদস্য সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, যুগ্ন আহবায়ক সভাপতি মমিনুল হক, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, যুগ্ন আহবায়ক শওকত হোসেন সগির, যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন । কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুদ্দিন হায়দার পৌরসভার আহবায়ক হুমায়ুন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সাগর সদস্য সচিব নুরউদ্দিন রুবেল প্রমূখ।