আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে নীলফামারী কিশোরগঞ্জে বিনামূল্য মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়। উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করণের মধ্যে দিয়ে বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। আরো উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) আব্দুস সালাম, জেলা মৎস্য অধিদপ্তরের মনিটরিং টিমের কর্মকর্তা,খামার ব্যবস্থাপক, জেলা সদর এবং পার্বতীপুরের কর্মকর্তাসহ জেলা মৎস্য অধিদপ্তরের কোয়ারানটাইন অফিসার সংযুক্ত আঙ্গুরী বেগম প্রমুখ । জানা গেছে, উপজেলার বিভিন্ন আশ্রয়ণ-গুচ্ছগ্রামের পুকুরে, উ্ম্মুক্ত জলাশয় বুল্লাই নদী সংলগ্ন প্লাবন ভূমিতে, বাহাগিলী ইউনিয়নের প্লাবন ভূমিসহ ২৪টি এলাকার বিভিন্ন জলাশয়ে হরেক প্রজাতির ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়।