আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে দুই অনলাইন জুয়াড়িকে ২ মাস ১৫ দিন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৯ আগস্ট) রাতে সদর ইউনিয়নের বাংলাবাজার থেকে তাদেরকে আটক করে ইউএনও প্রীতম সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।দণ্ডিতরা হলেন, ওয়াইফাই সংযোগ, বিকাশে অর্থ সহায়তা ও দোকানঘরে জুয়া খেলার জায়গা দেওয়ার অভিযোগে ওই এলাকার ছাইয়াদারের ছেলে আতিককে ২ মাসের ও একই এলাকার রোস্তমের ছেলে মিন্টুকে অনলাইনে জুয়া খেলার দায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।কিশোরগঞ্জ থানার এসআই ও ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।