মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> হবিগঞ্জ জেলা শহরে হুব্বে রাসূল (সঃ)ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে সিলেট বিভাগের কুরআন প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। আলোকোজ্জ্বল এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং ছিল কুরআনের পবিত্র বাণী হৃদয়ে ধারণ করার এক রুহানিয়াতময় মুহূর্ত।প্রতিযোগিতায় ৫ পাড়া ও ১০ পাড়া গ্রুপে অংশগ্রহণকারীরা হৃদয়স্পর্শী তেলাওয়াতের মাধ্যমে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। কুরআনের সুমধুর সুরে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে, যা দর্শক-শ্রোতাদের হৃদয়ে এনে দেয় এক অনন্য আবেগঘন অনুভূতি।এ আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন—বিশ্ববিখ্যাত ক্বারী হাফেজ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজ মাওলানা আহমাদ ইউসুফ,হাফেজ মাওলানা কাউসার সাহেব,হাফেজ আব্দুল হান্নান।তাদের বিচক্ষণ মূল্যায়ন ও পরামর্শ প্রতিযোগিতাকে করেছে আরও মর্যাদামণ্ডিত ও স্মরণীয়।আয়োজকরা জানান, সুন্দর ব্যবস্থাপনা ও শৃঙ্খলার মধ্য দিয়ে প্রতিটি পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের নিষ্ঠা, অতিথিদের উপস্থিতি এবং দর্শকদের আন্তরিক দোয়ার ফলেই এ আয়োজন স্মরণীয় হয়ে থাকবে এবং আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে এরকম ইসলামী সংস্কৃতি প্রোগ্রাম আয়োজন করার জন্য চেষ্টা অব্যাহত রাখব ।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং উপস্থিত সবাই কুরআনের আলোয় সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।আয়োজনে বিজয়ী প্রতিযোগীদের কিছু অনন্য মুহূর্ত ইতোমধ্যে সবার মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।