মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার মানববন্ধন ও প্রতিবাদে সভা করে বান্দরবানে কর্মরত সাংবাদিকরা ।শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। “সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই”, “তুহিন হত্যার বিচার হতেই হবে” এই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করে।গত ৭ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সাংবাদিক তুহিন। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও র্যাব যৌথ অভিযানে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তুহিন হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।বান্দরবানের পাশাপাশি লামাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে