বদরুল ইসলাম নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি >>> সাংবাদিক আসাদুজ্জামান হত্যার প্রতিবাদে নবীগঞ্জের আউশকান্দিতে হত্যাকারীদের গ্রেফতারের দাবী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ মধ্যবাজারে বিকাল সাড়ে ৫টায় অস্থায়ী কার্যলয়ে নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক মো: ছাদিকুল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই মোনাজাত করেন, হাফেজ ক্বারী হযরত মাওলানা গোলাম সারওয়ার কাদিরী খতিব দারুস সালাম জামে মসজিদ।এতে, বক্তব্য রাখেন, অনলাইন প্রেসক্লাবের আহবায়ক ক্বারী আব্দুল কাইয়ুম, অগ্নিশিখা পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ফরহাদুল ইসলাম, আহমদ নাফি, সুহেল আহমদ, রায়হান আহমেদ, এহিয়া আহমদ, উজ্জ্বল হোসেন, এ,বি,এম তালুকদার সহ সুশিল সমাজের আরো অনেকেই।প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পতিকার গাজিপুর প্রতিনিধি মো: আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজির একটি সংবাদ যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করায় সন্ত্রাসীরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্রকাশ্যে হত্যা করে। যা খুবই দুঃখজনক। বক্তারা আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত সাধারণ জনতা আশংখা করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। চলছে অহরহ চাঁদাবাজী, ছিনতাই, ডাকাতি, ধর্ষন ও হত্যায় সংকটাপন্ন অবস্থা বিরাজ করছে। আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনসু সহ সরকারের সংশ্লিষ্ট সকলে আইন শৃঙ্খলার দ্রুত উন্নয়নের জোর দাবী জানান। পরিশেষে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের গ্রেফতার করে কঠিন থেকে কটিনতর শান্তির দাবী জানান। এ প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকগণ ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, অপরাধীদের গ্রেফতার না করা হলে দেশ ব্যাপী সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।