মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের সালথায় বল্লবদী ইউনিনের উত্তর চন্ডীবরদী ফুটবল খেলার মাঠটি দখলের অভিযোগ পাওয়া গেছে।ঢাকা – খুলনা মহাসড়কের পাশে উত্তর চন্ডীবরদী বর্তমান খেলার মাঠ হিসেবে পরিচিত।সড়ক বিভাগের কাজে জমি অধিগ্রহণের মধ্য দিয়ে জায়গাটি একওয়ার করে নেয়।।জমির মালিকরা তাদের জমির প্রাপ্য পাওনা বুঝে পায়।ইউনিয়নের প্রায় ১০ টি গ্রামের ফুটবল প্রেমী মানুষ এই মাঠে ফুটবল খেলে থাকেন।উত্তর চন্ডিবরদী খেলার মাঠটি এই এলাকার একমাত্র খেলার মাঠ।সড়ক বিভাগের কাজ শেষ হওয়ার পর থেকে প্রায় ১৭ বছর ধরে এলাকার মানুষ মাঠটিতে খেলাধুলায় ব্যবহার করে আসছে।মাঠে বেড়া দিয়ে দখলের চেষ্টা করছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পৌরসভার বাসিন্দা আব্দুল জলিল সরদারের পুত্র পৌরসভার সাবেক কমিশনার ও মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাকি সরদার।তার ভাই মুকসুদপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাকির সরদার ও তার বোন নিলুফা বেগ। উপজেলা ছাত্রলীগের সাবে সাধারণ সম্পাদক পলাশ সরদার।সালথা উপজেলা জামায়াতে আমির মোহাম্মদ আবুল ফজল বলেন,স্থানীয়দের খেলাধুলার মাঠটি দখল হয়ে যাওয়ার বিষয়টি অতি দুঃখজনক।কথিত আওয়ামীলীগের দোশররা এখনো তাদের দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে।আমিও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এ বিষয় দূরত্ব ব্যবস্থা নেয়ার জন্য সালথা থানার ওসি ও ইউএনও কে জানিয়েছি।তারা দূরত্ব ব্যবস্থা নেয়ার জন্য।তা না হলে সামাজিক আন্দোলন গড়ে তুলে দখলদারদের প্রতিহত করা হবে।এ বিষয় স্থানীয় সাংবাদিক আরটি হাসান বলেন, বিষয়টি সমাধানের জন্য ইউএনও কে জানানো হয়েছে।তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।মাঠে খেলতে আসা ফুটবল খেলোয়াড় ও দর্শকরা খেলার মাঠটি দখল মুক্ত করা সহ দখলদারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বালী বলেন,মাঠ দখলের বিষয়টি শুনেছি, স্হানীয়রা আমাকে জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে দূরত্ব এর সমাধান করা হবে।এ বিষয়ে মাঠ দখলদারীদের কাউকে দখল স্থানের না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।