আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে গত বছরের এই দিনে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যায়, সে উপলক্ষে আজ এই দিনে বর্ষপূর্তিতে বিএনপির বিশাল একটি বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৫ আগষ্ট বিকেল ৫ টায় গোয়ালন্দ মোড় শহীদ গণি চত্তরে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির ও পৌর বিএনপির ও গোয়ালন্দ উপজেলা বিএনপির ও পৌর বিএনপির আয়োজনে বিশাল একটি বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময়, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ট ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক,এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন,রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. আব্দুল মালেক, ছাত্র আন্দোলনে নিহত শহীদ গণির স্ত্রী লাকি আক্তার, রাজবাড়ী জেলা ছাত্র দলের আহবায়ক মো.আরিফুল ইসলাম রুমান,গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ,সাধারন সম্পাদক মোসারফ আহম্মেদ মোসা,পৌর বিএনপির সভাপতি মো. মজি মোলা,উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ছানোয়ার আহম্মেদ সহ হাজার হাজার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা