মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলা শাখার পক্ষ থেকে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দা বাজারের শফিউদ্দিন ফিলিং স্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।গণমিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ সোহরাব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এবিএম ফজলুর রহমান, সহকারী সেক্রেটারি এনায়েত হোসেন, রামনগর ইউনিয়ন জামায়াতের আমির আকতার হোসেন এবং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ওবায়দুল্লাহ সিয়াম প্রমুখ।বক্তারা ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, এই অভ্যুত্থান দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে এ ধরনের আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষকদলের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি’র আয়োজনে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।উপজেলা সদর শফিউদ্দিন ফিলিং স্টেশন থেকে বিজয় মিছিলটি বাজারের প্রধান সড়ক হয়ে উপজেলা চত্বর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েত ইসলাম রিংকুর নেতৃত্বে বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।বক্তব্য দেন উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,সাবেক সহ-সভাপতি আলিমুজামান সেলু, মাহবুব আলী মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিজ প্রমূখ।বিজয় মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।