আব্দুল কাদের চৌধুরী,স্টাফ রিপোর্টার >>> ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মো. মাসুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ৩০ জুলাই রাত ১০ টা ২০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অনেক দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল হঠাৎ তার অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সৈয়দ মো. মাসুদের মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। ফটিকছড়ি প্রেসক্লাব, সাংবাদিক মহল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।