আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> বিশ্ব জাহানের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তিকারী রংপুরের গঙ্গাচড়া উপজেলার রঞ্জন রায়ের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন কিশোরগঞ্জের ধর্মপ্রাণ মুসলিমরা। গতকাল রোববার বিকালে ভিন্ন জগত সড়কের সিঙ্গেরগাড়ি বাংলা বাজার নামক স্থানে দুই সহ¯্রাধিক লোকের অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একপর্যায়ে মানববন্ধনে অংগ্রহণকারীরা কটূক্তিকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়ার খিলালগঞ্জ বাজারের দিকে অগ্রসর হয়। মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু জানান, উত্তেজিত বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করতেছি। উল্লেখ্য, গঙ্গাচড়ার আলদাদপুর এলাকার সুজন রায়ের ছেলে রঞ্জন রায় (১৯) শনিবার তার ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি করে ষ্ট্যাটাস দেয়। রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।