মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার উদ্দেশ্যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা আয়োজন করে সূর্যমুখী শিশু কিশোর সংগঠন । “সেরা সুন্দর হাতের লেখা” প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় ।মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টায় বালাকাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়র মিলনায়তনে আয়োজনটি সম্পন্ন হয়। বিদ্যালয়ের সংগঠনটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শৈল্পিক দক্ষতা বিকাশে উৎসাহ প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যমুখী আয়োজনের সভাপতি মোহাম্মদ তারেকুর রহমান। সভাপতিত্ব করেন সহ-সভাপতি কমলা সারকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী পরিচালক আকিবুল ইসলাম, শিশু বিষয়ক পরিচালক মোহাম্মদ শাহরিয়ার রহমান অভি এবং সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন।প্রতিযোগিতা শেষে আয়োজকরা জানান, সুন্দর হাতের লেখার এই উদ্যোগ ভবিষ্যতে জেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিরা সূর্যমুখী আয়োজনের এ ধরনের সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।