বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামের ইউনুছ মাতুব্বরের ছেলে মোমরেজ আলম (৪৮) নিজের ঘরে আগুন লাগিয়ে হিয়াবলদী গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহিদ হোসেন খোকনের (৩৫) নামে থানায় অভিযোগ দেওয়ার চেষ্টা করে।উল্লখ্য গত বুধবার (২৪ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটুক্তির প্রতিবাদে ফুলসূতি বাজারে বিক্ষোভ সমাবেশে মোমরেজ আলমের সাথে কথা কাটির এক পর্যায় সংর্ঘের ঘটনা ঘটে এতে গুরুতর আহত হয় জাহিদ হোসেন খোকন।জাহিদ হোসেন খোকন বলেন, গত বুধবার ফুলসূতি বাজারে প্রতিবাদ সমাবেশে আওয়ামীলীগ নেতা মোমরেজ আলম আওয়ালীগের শওকত, আলামিন মাতুব্বর গংদের নিয়ে আমাকে অতর্কিত ভাবে হামলা চালিয়ে আহত করে। আমি আহত অবস্থায় এখন চিকিৎসাধীন আছি। আজ জানতে পারলাম সে নিজের ঘরে আগুন দিয়ে আমার নামে মামলা করতে থানায় যায় প্রশাসন তদন্ত করে ঘটনার সত্যতা না পেয়ে মামলা নেয় নাই। মোমরেজ, শওকত, আলামিন গং আওয়ামীলীগ নেতা এরা বিএনপিতে মিশে বিএনপির ক্ষতি করছে আমি এদের বিচার চাই।এ বিষয় মোমরেজ আলম খোকন বলেন, গত বুধবার ফুলসুতি বাজারে বিক্ষোভ মিছিলে আমার ভাইব্রাদারের সাথে খোকনের সাথে মারামারি হয়েছে, গতকাল আমার বাড়িতে আগুন লাগিয়েছে আমি ঘরে ছিলাম না আমার ধারনা এ আগুন খোকন দিয়েছে।আগুনে বড় ধরনের ক্ষতি হয়নি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিরুল ইসলাম বলেন,অগ্নিকাণ্ডের বিষয় আমার জানা নেই।এবিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।