মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করে ছিলেন জনাব শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। রাষ্ট্রীয় কাজে বান্দরবান জেলা শহরের বাইরে থাকার কারণে অংশগ্রহণ করেন নি ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা জনাব এস. এম. মনজুরুল হক, প্রশাসক, বান্দরবান পৌরসভা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ তহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ জনাব এম. এম. শাহ্ নেয়াজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আবদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা, বান্দরবান বন বিভাগ।বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের মেলা মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।উপস্থিত অতিথিরা বলেন পরিবেশ রক্ষায় আমাদের সকলের দায়িত্ব রয়েছে। গাছ লাগানো শুধু পরিবেশের জন্য নয়, দেশের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, যা জীবনের জন্য অপরিহার্য ।বৃক্ষ মাটির ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে সাহায্য করে। গাছ থেকে প্রাপ্ত ফল, কাঠ ও ওষুধি উপাদান আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ ছায়া প্রদান করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক। বনভূমি জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। এছাড়াও মানুষের রোগব্যাধি ছাড়ানোর জন্য সবচেয়ে উত্তম ওষুধ চরবরাহকারী একমাত্র গাছই । এক কথায় বলা যায় গাছ মানুষের পরম বন্ধু ।