মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল (চমাশিহা) মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট ২০২৪-২০২৫ সেশনের (১ম ব্যাচ) এর বিডিএস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। ২৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অসিম কুমার বড়ুয়া। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অথিতি ছিলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ ওমর ফারুখ ইউসুফ। বিশেষ অথিতি ছিলেন, চমাশিহা মেডিকেল কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন এস এম মোরশেদ হোসাইন, ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি এবং অত্র মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম আজাদ, ট্রাস্টি বোর্ডের জয়েন্ট ম্যানেজিং ট্রাস্টি মোঃ জাহিদুল হাসান, ট্রাস্টি বোর্ডের ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাঃ সানাউল্লাহ, ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিঃ জাবেদ আবছার চৌধুরী, ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন ঢালী এবং ডাঃ মোঃ সারওয়ার আলম।পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে ২৪ এর জুলাই আন্দোলনের সকল শহীদ এবং রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষন বিমান ক্রাশ হয়ে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়।প্রধান অথিতি ড. ওমর ফারুখ ইউসুফ চমাশিহা মেডিকেল কলেজের ভূয়শি প্রশংসা করে এই কলেজের ডেন্টাল বিভাগের ১ম ব্যাচের নতুন ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ‘ এই কলেজের ডেন্টাল বিভাগের ১ম ব্যাচের ছাত্র হিসাবে তোমরা ইতিহাসের অংশ হয়ে থাকবে। তিনি ছাত্র, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।সভায় আরো বক্তব্য রাখেন, কলেজের উপদেষ্টা অধ্যাপক ডাঃ এ এস এম মোস্তাক আহামেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নুরুল হক এবং পরিচালক (মেডিকেল এফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ডেন্টাল বিভাগের প্রধান ডাঃ মোঃ কামরুল হাসান।