আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।বৃহস্পতিবার (২৪ জুলাই )বিকাল ৫ টার দিকে, সাতকানিয়া থানা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।গ্রেফতারকৃত মাদককারবারী আরজু আরা বেগম (৩৫)সাতকানিয়া উপজেলার,বাজালিয়া ইউনিয়নের,১ ওয়ার্ড এলাকার,মোঃ সেলিম’র স্ত্রী।প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ২ টার দিকে, উপজেলার,বাজালিয়া ইউনিয়নে,পুলিশ ও সেনাবাহিনীর,যৌথ উদ্যোগে,মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযানের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল বাজালিয়া ইউপির ১নং ওয়ার্ডস্থ,পশ্চিম বাজালিয়া জনৈক মোঃ সেলিমের টিনসেড ঘরের ভিতরে খাটের নিচে,সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে,এসময়(দুই)কেজি গাঁজা তাদের হেফাজতে রাখার অপরাধে আরজু আরা বেগম (৩৫)কে আটক করা হয়।এ সময় তার স্বামী সেলিম যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়,তাই তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহেদুল ইসলাম বলেন,চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃসাইফুল ইসলাম সানতু,বিপিএম বার এর নির্দেশনায়,গত রাত ১২ টা থেকে ভোর ৩ টা পর্যন্ত, অভিযান পরিচালনা করা হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এক মহিলাকে আটক করতে সক্ষম হন। আটক ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি করে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। রাতেই এ ঘটনায় সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।