বান্দরবান প্রতিনিধি >>> বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বান্দরবান জেলা যুবদল। এসময় উপস্থিত যুবদলের নেতা-কর্মীরা দীর্ঘ সময় ধরে “আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই” বলে জোরালোভাবে স্লোগান দেন।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চ চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। সেখানে বক্তারা বলেন, “যদি কোনো কুচক্রী মহল বা ষড়যন্ত্রকারী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, তবে যুবদল তার দাতভাঙা জবাব দেবে ।বক্তারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার সুযোগে সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিশেষ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক ভাবে হামলা চালানো হচ্ছে, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে এবং দলীয় ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা চলছে।বক্তারা এ সময় সরকারের বিরুদ্ধে রাজনৈতিকহীন উদ্দেশ্যে মামলা-হামলার অভিযোগও তোলেন এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জোরদারের ঘোষণা দেন।জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন—সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আমিন উল্লাহ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমরসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা অবিলম্বে তারেক রহমানকে নিয়ে কটূক্তির ঘটনাগুলোর বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন এবং বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তবে কোনো অপপ্রচার বরদাশত করব না।”