নাজিয়া আফরিন
একটা জীবন নদীর মত
একটা জীবন বন্ধুর পথ
একটা জীবন অপেক্ষায় থাকা
একটা জীবন আলোকোজ্জ্বল
একটা জীবন অপূর্ণতার
একটা জীবন স্বপ্ন দেখার
একটা জীবন পরের লাগি
একটা জীবন মরণ ছবি
একটা জীবন মিথ্যা মোহ
একটা জীবন ক্লান্ত দেহ
একটা জীবন বয়ে চলবার
একটা জীবন কান্না ভোলার
একটা জীবন জীবনের লাগি
একটা জীবন বিবেকের চাবি
একটা জীবন এতটাই ছোট
একটা জীবন খোদার অনুগ্রহ