ইমরান আহমদ >>> চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (রেজি নম্বর ১৩০৯/৮৭)-এর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী। এ উপলক্ষে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ওয়ার্ডের উদ্যোগে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।নগরীর নতুন ব্রিজ এলাকার নবাবী রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।শ্রমিকদের ঐক্যের আহ্বান প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা নানা ধরনের নিপীড়নের শিকার। শ্রমিকরা একা দুর্বল হলেও সংঘবদ্ধ হলে তারা শক্তিশালী হয়ে ওঠে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সক্ষম হয়। তবে আমরা শ্রমিক আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য সমর্থন করি না। আমরা আলোচনার মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।”তিনি আরও বলেন, “চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। অটো টেম্পু শ্রমিকদের প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে। অহেতুক ‘নো-পার্কিং’ মামলা দেওয়া চলবে না। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং লাইসেন্স ও রোড পারমিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”সংবর্ধিত নেতৃবৃন্দরা হলেন চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি মনির হোসাইন, সিনিয়র সহ-সভাপতি তারা মিয়া, সহ-সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সমাজসেবা সম্পাদক তৌহিদুল ইসলাম এবং সদস্য মানসুর আলম, সাইফুল ইসলাম, মুহাম্মদ ফারুক ও আফতাব আহমদ সংবর্ধনা গ্রহণ করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের পাথরঘাটা ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, থানা সহ-সভাপতি মুহাম্মদ শহিদুল হাসান এবং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ কায়ছার।অনুষ্ঠানের শেষে অতিথি, শ্রমিক নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।