মুরাদুল ইসলাম কুড়িগ্রামের প্রতিনিধি >>> কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্ৰামের হাফিজুর রহমান মন্ডলের ছেলে আরিফ হোসেন দীর্ঘ দিন ধরে বিকাশে ভুয়া মেসেজ দেখিয়ে প্রতারনা করে আসছেন। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্ৰামের মৃত ওসমান আলীর ছেলে খলিলুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ করেন আরিফ হোসেন নামে। খলিলুর রহমান বলেন আমার দোকানে ছোট মেয়ে বসে ছিলো আরিফ হোসেন এসে আমার মেয়ের কাছ থেকে ৩৯ হাজার টাকা বিকাশের ভুয়া মেসেজ দেখিয়ে প্রতারণা করে নেন। আমি এই বিষয়টা কাজিম উদ্দিন মেম্বার ও সাংবাদিক সাইফুল ইসলাম এবং সাংবাদিক সাহাদাত হোসেনকে জানাই পরে তাদের সামনে আরিফ হোসেন ১০ হাজার টাকা নেয়ার কথা শিকার করেন । এবিষয়ে প্রতারক আরিফ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি ১০ হাজার টাকা নিয়ে ছিলাম টাকা ফেরত দিয়েছি।